crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৮ শিক্ষার্থী পেলো ডিএসকে’র শিক্ষাবৃত্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কিশোরগঞ্জ-০২ অঞ্চলের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

২৭ এপ্রিল, রবিবার সকালে করিমগঞ্জ শাখা অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৮ জন শিক্ষার্থীকে মোট ৪ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকের উপ-পরিচালক মোঃ শহীদুজ্জামান ভূঁঞা এবং সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সজল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ, নিয়ামতপুর ও কাদিরজঙ্গল শাখার ব্যবস্থাপকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রোগ্রাম অফিসার মো. জুয়েল খান।

ডিএসকে সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে শিক্ষাবৃত্তির জন্য ২ কোটি ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এ অর্থ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ১২ হাজার টাকা এবং এইচএসসি পাস করা শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা ডিএসকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, এটি শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪

জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকায় রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর ডিমলায় শিশু ধ’র্ষণ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় বাবা- মেয়ের একি কাণ্ড!

রংপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির সুস্পষ্ট বক্তব্য

শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দাউদকান্দিতে ১০৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

নাসিরনগরে যুবলীগের উদ্যোগে শেখ কামালের জম্মবার্ষিকী পালিত

শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী