crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না-তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

পরে অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া শুনানিতে বলেন, বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি।

প্রসঙ্গত, এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি করেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা,আটক ১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ময়মনসিংহ-৩,আসনে অ্যাড. নিলুফার আনজুম পপি বিজয়ী

হোমনায় অবিবাহিত যুবক-যুবতীর অবৈধ মেলামেশায় ৮ মাসের অন্ত:সত্ত্বা যুবতী!

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় টিমের ইফতার ও খাবার বিতরণ

মধুপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার ও কৃতী ছাত্রীকে সম্মাননা প্রদান

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস