crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেন তিনি।

সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না কেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।’

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। কোনো ধরনের অনিয়ম, ঘুস বাণিজ্য হয়েছে কিনা আমরা সেসব বিষয় খতিয়ে দেখব।’

তিনি আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। আমি আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে গণপরিবহণে পুলিশের অভিযান

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : মেডিক্যাল বোর্ড

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

চকরিয়ায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষণের পর হ’ত্যা : প্রেমিকসহ ৫ আসামির আমৃত্যু কা’রাদণ্ড

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষণের পর হ’ত্যা : প্রেমিকসহ ৫ আসামির আমৃত্যু কা’রাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ২৩৩ জন দুঃস্হ মহিলা ভিজিডির চাল থেকে বঞ্চিত

ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রতিবেদন দেবেন সচিবরা : প্রধানমন্ত্রী

নাসিরনগরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

নাসিরনগরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ২০ জনের কারাদণ্ড

ভোলার লালমোহনে প্রভাব খাটিয়ে বসত ঘর দখল করেছে ভূমিদস্যুরা