crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসলামপুরে ১০ হাজার ৩’শ কেজি সরকারি চাল জব্দ, আটক-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পৌরসভার গাঁওকুড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি রাইস মিল থেকে ২০৬ বস্তা ১০ হাজার ৩ শত কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

সোমবার ২ জুন দিবাগত রাত ২টার দিকে মা রাইস মিলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, ব্যবসায়ী আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল অবৈধভাবে মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছিলেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।

অভিযান চলাকালে মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়। তিনি দাবি করেছেন, ‘চালগুলো তিনি ক্রয় করেছেন।’

তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় প্রশাসন চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেয়।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, “সেনাবাহিনীর টহলরত দল রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সরকারি চাল জব্দের ঘটনায় আরিফ মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

ইউএনও তৌহিদুর রহমান বলেন, “আটক আরিফ মিয়া চালের বৈধ উৎস প্রমাণে ব্যর্থ হয়েছেন। তাই চাল জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৩ ভাই মিলে নিজ স্ত্রীকে খুন , সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের গণিত ও পদার্থ বিজ্ঞানের এক সময়ের মেধাবী ছাত্রের দিন কাটছে পাগল বেশে পথে পথে

কঠোর লকডাউন বা কারফিউ চায় বাংলাদেশ কংগ্রেস

মধুপুরে নিষিদ্ধ ৫ টন পলিথিন জব্দ ৮০ হাজার টাকা জরিমানা

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

জামালপুরে প্রথম কিণ্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেনর ১০তম মৃত্যু বার্ষিকী

জামালপুরে প্রথম কিণ্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেনর ১০তম মৃত্যু বার্ষিকী

শৈলকুপায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডোমারে মামলাবাজ জব্বারের অত্যাচারে নুর ইসলামের পরিবার সর্বশান্ত।

দিনাজপুর বাহাদুর বাজারে খাজনার নামে কোটি টাকা চাঁ*দাবাজি, অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা

পঞ্চগড় জজ আদালতে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন