crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হা*মলা ও গ*ণহত্যার প্রতিবাদে সারাদেশের মত পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একই সাথে ইসরাইলি বাহিনীর নির্মম বর্বরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত থেকে পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, নিষিদ্ধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে নৃ*শংস হ*ত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা এই হ*ত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্বাস করি বিশ্বের যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো রয়েছে এবং মুসলিম বিশ্ব রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ রাষ্ট্র ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবে।’

পরে একটি প্রতিবাদ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে জেলা ছাত্রদল।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ফুয়াদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা!

ঝিনাইদহে ৮৫০ গ্রাম গাঁজাসহ আদালতে কর্মরত পুলিশ সদস্য আটক

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেপালে গেলো ১ হাজার কেজি আম

ঝিনাইদহে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সাহায্য নিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

ঝিনাইদহে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১১শ’ ফুট অ’বৈধ পাইপলাইন অপসারণ, ১ জনের অ’র্থদণ্ড

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১১শ’ ফুট অ’বৈধ পাইপলাইন অপসারণ, ১ জনের অ’র্থদণ্ড

পঞ্চগড়ে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত