crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আল্লামা ফারুকী হত্যার বিচার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ

?

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সচিব ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফারুকীর ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নাসিরনগর উপজেলা শাখা ও শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে নাসিরনগর-সরাইল সড়কে কলেজ মোড়ে পৃথক এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি মো. নুর আলম রেজার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ খান,সাধারণ সম্পাদক এম,এ বাছির,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,কুতুবুল আক্তার,মাওলানা মনিরুল ইসলাম,মাওলানা আতাউর রহমান,রফিকুল ইসলাম,মিজানুর রহমান,আজিজুল হক,তৌহিদুল ইসলাম,নুর আলমসহ আরো অনেকে।
অন্যদিকে নাসিরনগর শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ও ফারুকী স্মৃতি সংসদের সভাপতি রাব্বি পাঠান।
পৃথক মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব ফারুকী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে আল্লামা ফারুকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ছাত্রলীগ নেতা সুজনসহ গ্রেফতার ৪

খুটাখালীতে বনবিভাগের অভিযানে অ-বৈ-ধ স্থাপনা উ-চ্ছে-দ

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা 

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১২শ’ পিস ই’য়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে ‘পাচারের’ সময় ৬ কেজি রূপাসহ আটক ১

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাসিরনগরে যুব উন্নয়ন আইসিটি‘র সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত