crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আরব আমিরাতেও শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে : আব্দুল্লা আলী আলমউদী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০২০ ৭:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ আরব আমিরাতেও শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আব্দুল্লা আলী আলমউদী।

তিনি আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, আমিরাতের ভাস্কর্যগুলো তাদের দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যা পরিবর্তনের কোনো বিষয় নেই।

এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, একই বছর ১৯৭১ সালে ইউএই এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইউএই প্রতিষ্ঠাতা শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকেই আরব আমিরাতের অনেক ভূমিকা ছিল। সেখানে আমাদের লক্ষ লক্ষ কর্মী বিভিন্ন পেশায় অনেক স্বাধীনভাবে কাজ করছে। বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা আরো সহজীকরণের বিষয়টিও আলোচনায় এসেছে।

চট্টগ্রামের মীরসরাইতে যে বঙ্গবন্ধু শিল্পনগরী হচ্ছে ইউএই’র পক্ষ থেকে ইতোমধ্যেই সেখানে ইকোনোমিক জোনের জন্য তারা জায়গা চেয়েছে এবং তাদেরকে বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য অনুরোধ জানিয়েছি উল্লেখ করে মন্ত্রী জানান, আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সম্মানে এক শ’ একরের বেশি জায়গা দেওয়া হয়েছে। সেখানে একটি মেটারনিটি হাসপাতাল এবং নার্সিং ট্রেনিং সেন্টার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ আর কি স্থাপনা তৈরি হতে পারে সে বিষয়েও আমরা আলোচনা করেছি।

সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আব্দুল্লা আলী আলমউদী এ সময় বাংলাদেশের সাথে তার দেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে কাজ করছেন বলে জানান।

সংসদসদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তথ্যসচিব খাজা মিয়া এবং মন্ত্রীর দপ্তর ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন পরিস্থিতি পরিদর্শনে ডিসি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চকরিয়ায় যৌতুকের দাবিতে ২ সন্তানের জননীকে বেধড়ক মারধর

দিনাজপুরে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

প্রথম ধাপে ৬৯ হাজার ৯০৪ পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

অ্যাড.মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

মেঘনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে শিশু রিফান হত্যার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ