
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈ*রাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর অ*ত্যাচার-নি*র্যাতন হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার দেশের মাটিতেই হবে।’
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর – সত্যিকার অর্থে প্রায় ১৭ বছর এই দেশের মানুষ অনির্বাচিত সরকার দেখেছে। রাতের সরকার, বিনা ভোটের সরকার এবং ডামি নির্বাচনের সরকার দেখেছে। তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না।’
তিনি বলেন, ‘ওই সরকার বিভিন্ন সময় মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে। জনগণের আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশে থাকার মতো ‘সৎ সাহস’ তাদের ছিল না। এখন বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য দেওয়া হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এসব বক্তব্য দেওয়ার সুযোগকে তারা মেনে নিচ্ছে।’
তিনি দাবি করেন, ‘বিএনপির শত শত নেতা-কর্মীকে গু*ম করা হয়েছে, লাখো নেতা-কর্মীকে কারাগারে নেওয়া হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এত নি*র্যাতনের পরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙেনি এবং দলের প্রতি তাদের আনুগত্যে কোনো ঘাটতি হয়নি।’
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসার জন্য দেশের বাইরে থেকেও বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দল ও দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে দেশের মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করা হয়েছে।’
তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ সালে জনগণকে সঙ্গে নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, তা দুর্বার বেগে এগিয়েছে। স্বৈরাচার যখন দেখেছে এ দেশে থাকা তার পক্ষে আর সম্ভব নয়, তখন তিনি তার বন্ধুর কাছে চলে গেছেন, পালিয়ে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি ‘গুপচি আন্দোলন’ বা ‘গুপচি রাজনীতিতে’ বিশ্বাস করে না। বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে।’
তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে, আপনাদের যদি সৎ সাহস থাকে, সামনে আসেন। পাখির মতো গু’লি করে মানুষ মে*রেছেন, দেশের সম্পদ লু*ণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে মেগা ডা*কাতি করেছেন সেগুলোর হিসাব বাংলাদেশের মাটিতে হবে।’
অভিযোগগুলোর বিচার আইন-আদালতের মাধ্যমে হওয়ার কথা উল্লেখ করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের আইন-আদালতের মুখোমুখি হওয়া উচিত। আদালত যদি তাদের নির্দোষ ঘোষণা করে, তাহলে গণতান্ত্রিক মানুষ সেই সিদ্ধান্ত মেনে নেবে।’
দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ করে তিনি বলেন, ‘বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ধরনের উ*সকানি দেওয়া হচ্ছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে।কোনো অপচেষ্টাকারীকে বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না।’

















