crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

থানাকে আক্ষরিক অর্থে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও ইউনিট কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

তিনি আজ সকালে যশোর পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন। সভায় রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বিভিন্ন পদবির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানা। দেশের সম্মানিত নাগরিকগণ যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন সেজন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে।’

আইজিপি বলেন, পুলিশ প্রধান হিসেবে থানার সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। যারা একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ, গরীব, নারী তাদের জন্য থানাকে আমি বিচার পাওয়ার স্থান হিসেবে দেখতে চাই। এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে জনগণের সাথে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা এবং অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে কোন ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না বলে দৃঢ় কন্ঠে উচ্চারণ করেন আইজিপি।’

তিনি বলেন, ‘উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট পুলিশ গঠনের যে নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেজন্য আমাদেরকে মানুষের কাছাকাছি যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণের মাধ্যমে বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’

পুলিশপ্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়ে অনেক এগিয়ে আছে। আগে তদন্ত ছিল সোর্স নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতিতে জ’ঙ্গিবাদ, স’ন্ত্রাসবাদ দমনে আমরা সবাই একযোগে কাজ করেছি বলেই দেশে আজ স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে পুলিশ অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বাংলাদেশ পুলিশে রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।’

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রশাসনিক এবং অপারেশনাল বিষয় তুলে ধরেন। সভার এপিবিএন’র অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার বিপিএম, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম, কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা বিপিএম, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম প্রমুখ বক্তব্য রাখেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রে’নেড হা’মলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রে’নেড হা’মলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত

জামিন পেলেন কুমিল্লার সেই বিচারক

ঝিনাইদহে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

কোটচাঁদপুরে অবৈধভাবে পুকুর খনন, সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৭ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইগাতী সীমান্ত মডেল কলেজের সাবেক সভাপতির বিরুদ্ধে ব্যাপক দু’র্নীতি, স্বে’চ্ছাচারিতা ও অ’নিয়মের অভিযোগ 

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ২ লাখ ৭৭ হাজার কম্বল বিতরণ

ঝিনাইদহে লকডাউন না মানায় ৩০ জনকে জরিমানা করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন!