crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অসুস্থ সাংবাদিক আব্দুল মজিদকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের পরিচিত মুখ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. আব্দুল মজিদ গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মেসার্স পৃথিবী বুক স্টলের স্বত্বাধিকারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার অর্থ সম্পাদক এবং সাপ্তাহিক আজকের দিনাজপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সুপরিচিত।

তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে যান সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬-এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, মো. ওয়ামিকসহ সংগঠনের সদস্যগণেরা। নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পঞ্চম তলায় ৫০৭ নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে, তবে তাঁর অবস্থা গুরুতর বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

তাঁর সুস্থতার জন্য পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ

তিতাসে ৪নং ওয়ার্ড কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ

ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (স.)এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীতে দুর্যোগপূর্ব সতর্কতা বিষয়ক যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা

হোমনায় মাজার ভা*ঙচুর ও বাড়িঘরে অ*গ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনকে আসামি করে পুলিশের মামলা দায়ের

রংপুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

মসিক নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু’র গণসংযোগ