crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: (২২ জুন ২০২০ সোমবার) জামালপুর জেলায় রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে ব্র্যাক। সোমবার দুপুর বেলায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ৭ জনের মধ্যে ৫ জন নারী ও ২ পুরুষ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। উল্লেখ্য, ২০১৪ সালে ব্র্যাক থেকে ক্ষতির মাত্রা অনুযায়ী ৪ জনকে ১ লক্ষ টাকা করে এবং ৩ জনকে ৬৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুদানের এই টাকা ব্র্যাকের সহায়তায় তারা ডিবিএইচ-এ ৫ বছরের জন্য বিনিয়োগ করেন এবং মাসে মাসে লভ্যাংশ গ্রহণ করেন। জানুয়ারি ২০২০ মাসে ৫ বছর পূর্ণ হওয়ায় আরও কিছু লভ্যাংশসহ ১ লক্ষ টাকা বিনিয়োগ কারীকে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং ৬৫ হাজার টাকা বিনিয়োগ কারীকে ৭১ হাজার ৫শত টাকা করে মোট ৬ লক্ষ ৫৪ হাজার ৫ শত টাকার চেক বিতরণ করা হয়। এসময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন মো. মুনীর হুসাইন খান, ব্র্যাক জেলা সমন্বয়ক, জামালপুর, মো. নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক( দাবি), মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক ( প্রগতি), মো. আব্দুর রশিদ, আঞ্চলিক ব্যবস্থাপক ( অর্থ ও হিসাব) ও মো. নজরুল ইসলাম, জেলা ব্যবস্থাপক ( সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি)। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত দের উদ্দেশ্যে বলেন, “এ টাকাগুলো যেন তারা ভাল ও উৎপাদনশীল খাতে ব্যয় করেন এবং ধীরে ধীরে তাদের সংসারের অর্থনৈতিক উন্নতি হয়।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় ইয়াবাসহ আন্তর্জাতিক মাদকচক্রের ২ সদস্য গ্রেপ্তার

জামালপুরে পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি  সমাবেশ অনুষ্ঠিত 

ঝিনাইদহে সাইকেলচোর আটক

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

আটোয়ারীতে নববধূর ঝু’লন্ত মরদেহ উদ্ধার

আটোয়ারীতে নববধূর ঝু’লন্ত মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হ*ত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ২৩জন করোনায় আক্রান্ত,সর্বমোট শনাক্ত ১২৯১জন, মৃত-২১