crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হলেন জামালপুরের ফরহাদ হোসেন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জামালপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহীর মো.তোফাজ্জল হোসেনের ছেলে। সে জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০১২ এবং
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (ময়মনসিংহ) এইচএসসি-২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সেশন: ২০১৪-১৫)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী ফরহাদ হোসেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

উল্লেখ্য ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। জামালপুর এর কৃতি সন্তান ফরহাদ হোসেন এর এই সাফল্যে  এলাকাবাসী তাঁর ভূয়সী প্রশংসা করেন ও সামাজিক যোগাযোগ মাধমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

নীলফামারীর রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

গগণমাধ্যম সপ্তাহের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর মফস্বল সাংবাদিক ফোরাম ডিমলার স্মারকলিপি

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জা’ল নোটসহ গ্রেপ্তার-২

ডোমারে ‘বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নাগরপুরে মা সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ফকিরহাটে পুলিশ পরিচয়ে প্র-তা-র-ণা-র দায়ে ১ নারী আটক

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!