crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে বিকাশ এজেন্টের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যভসায়ী মেহেদি হাসান বাপ্পী। ডাকাতদের হামলায় আহত হয়েছে ২ জন। রোববার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

বিকাশ ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের একটি দল তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুইজনকে মারধর শুরু করে। এরপর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘরে থাকা প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এই সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসায়ের ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। যাচাই করে বিস্তারিত পরে জানাতে পারব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার কেজি গুড়া চাপাতিসহ প্রতিষ্ঠান সিলগালা

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই-এর ২১০ তম জন্মজয়ন্তী উৎসব শুরু

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’

গোমস্তাপুরে তীব্র শীতের রাতে রেলস্টেশনে বৃদ্ধা মাকে ফেলে গেল সন্তানরা !

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তার দিয়েই চলে সার্বক্ষণিক ক্লিনিক ব্যবসা, নেই কোন অজ্ঞান বা অবশ করার ডাক্তার

হোমনায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

গোদাবাড়িতে নগদ ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ উধাও প্রবাসীর স্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে সরিষাবাড়ীতে প্রচারাভিযান ও জীবাণুনাশক পানি ছিটিয়েছে সেনাবাহিনীর সদস্যরা

জগন্নাথপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দবির মোল্লার কারণে অতিষ্ঠ এলাকাবাসী

কুষ্টিয়ায় জুগিয়া স্ত্রীকে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে