crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা। এর মধ্য দিয়ে সরকারবিরোধী সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করবে বলেও ঘোষণা দেন তারা। এছাড়া দলের নেতাকর্মীদের ‘গ্রে’ফতার ও হ’ত্যার’ প্রতিবাদে ১৩ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দফা চূড়ান্ত করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।

এদিকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ২০ মিনিটেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
এর আগে সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভা মঞ্চে উপস্থিত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬ তম শেখ হাসিনা

নীলফামারীতে বজ্রপাতে যুবক নিহত

মধুপুরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগ ৬০টি পরিবারের

মাদারীপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে ঘু’ষ নেওয়ার প্রমাণ পাওয়ায় সাবেক এসপিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ মা’দক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলার পলাতক আসামীর যাবজ্জীবন কারদণ্ড

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার