crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।’

সোমবার মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলেও মন্তব্য করেন তিনি।

মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থানের সব শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় তিনি ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কী উদযানপ করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানের শহিদদেরও রক্তের বিনিময়ে। ৭১ থেকে ২৪, আমাদের স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম– এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চাই।’

এ সময় আরও ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্ট

Protected: নাসিরনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

কেএমপি’র খুলনা সদর থানার অভিযানে মানব পাচার মামলায় যা’বজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী  গ্রেফতার

ডোমারে এক গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় অভিযোগ

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

চিকিৎসাহীনতায় টাকার অভাবে ভুগছেন সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ মিঞা

চিকিৎসাহীনতায় টাকার অভাবে ভুগছেন সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ মিঞা

আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, ঢাবি র’ণক্ষেত্র

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস

পঞ্চগড়ে ইউনিয়ন পর্যায়ে  নদী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধি আবশ্যক