crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-মেঘনায় করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে কঠোর হলেন সার্কেল এএসপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৭, ২০২০ ৩:৪০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনা ও মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম। পরিস্থিতি এবার তাকে অনেকটা কঠোর নীতি অবলম্বন করতে বাধ্য করেছে। যদিও এর আগে তিনি মানুষকে বুঝিয়ে-সুজিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করে আসছিলেন।

প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার রাতে মেঘনা উপজেলার ভাটেরচর, মেঘনা চেকপোস্ট তদারকি করেন এবং রাত সাড়ে ১১ টায় নয়াকান্দারগাঁও মার্কেটে অভিযান পরিচালনা করার পরেও আজ রোববার সকাল ৬ টা থেকে হোমনা, দুলালপুর ও রামকৃষ্ণপুর বাজারে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু দোকান খোলা থাকতে দেখে সেগুলো তিনি বন্ধ করে দেন এবং কঠোরভাবে শাসিয়ে দেন । এছাড়া রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

(হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম গণমাধ্যমকে জানান, আমি চেয়েছিলাম বুঝিয়ে-সুজিয়েই মানুষকে সচেতন করবো এবং ঘরে ফেরাবো। কিন্তু দুর্ভাগ্য, পরিস্থিতি আমাকে কঠোর হতে বাধ্য করেছে।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিম করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকেই মানুষকে সচেতন করতে এবং ঘরে ফেরাতে দিনরাত প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ।তার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৬৪, নতুন শনাক্ত ৯৯৬৪

নাসিরনগরে উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ

এই মুহূর্তে বন্যা মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

নীলফামারীতে নারীর মানবাধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ সমাপ্ত

জামালপুরে যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেওয়ানগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের ‘যাবজ্জীবন‘ কারাদণ্ড

ঝিনাইদহের ভয়ংকর আদম ব্যবসায়ী কে এই শাহিনুর রহমান টিটো ?

হোমনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময়

সোনারগাঁওয়ে যৌন উত্তেজক শরবত ও কয়েল উৎপাদনের দায়ে ১২ জন গ্রেফতার

ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের জন্য বিনা পঁয়সায় বাজার সওদার ব্যবস্থা করল ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’