crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৭, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ

মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত লকডাউনের ৭ম দিনেও পুলিশ ও সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় কঠোর লকডাউন অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ।
আজ বুধবার হোমনা বাজার ও শ্রীমদ্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে । এসময় তিনি অহেতুক মোটরসাইকেল নিয়ে বের হওয়া এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কিছু দোকানপাট খোলা রাখার অপরাধে ৬টি মামলায় ৭ জনকে ২ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তিনি লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে চলতে সকলকে আহ্বান জানানি এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন । জনগণকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কেউ সরকারি বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি মামলায় ৭ জনকে ২ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আগামী দিনগুলোতে আরও কঠোর ভূমিকা পালন করবে। কারণ জনগণের মাঝে এখনও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের গেজেট প্রকাশ কবে : ইসি সচিব

ঝিনাইদহ জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, একমুখী বাজারে প্রবেশ

নাসিরনগরে শীর্তাতদের মাঝে প্রশিকার কম্বল বিতরণ

ডিমলায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির কম্বল বিতরণ

ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

দিনাজপুরে কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ

মিঠাপুকুরে এমপিএইচভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ