crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মা’দকদ্রব্য রোধকল্পে কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
হোমনায় মা’দকদ্রব্য রোধকল্পে কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাদকদ্রব্য রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের হলরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটির সভাপতি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১০০ জন অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সেলিমা আহমাদ এমপি ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। এতে ইউএনও রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পীনা রানী প্রমাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ওসি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা মা’দকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ওষুধ হস্তান্তর

ডোমারে গাছের ফুল ছেঁড়ার অপরাধে শিশুকে পিটিয়ে আহত করলো প্রভাষক

চকরিয়ায় থানা হাজতে আসামীর ঝু’লন্ত লাশ

হোমনায় মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

জামালপুরে ২৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পেলেন ইসরাত আহমেদ

নীলফামারীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা