crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ২৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০১৯ ৪:২৬ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকলিমা খাতুনকে (২৮) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি দিলালেরপাড়া গ্রামের রবিন রানা ফকিরের স্ত্রী।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এনফোর্সমেন্ট সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ আভিযানিক দল মঙ্গলবার সকালে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় মাদক কারবারি আকলিমা খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে আকলিমা খাতুনের স্বামী রবিন রানা ফকির (৩৫) দ্রুত পালিয়ে যায়। তারা বেশ কিছুদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ নেওয়াজ সংবাদ মাধ্যমকে জানান, আটক মাদক কারবারি আকলিমা খাতুন ও তার স্বামী পলাতক রবিন রানা ফকিরের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডে মাস্ক বিতরণ ও সচেতনমূলক প্রচারণা

ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের ব্যাগ ছিনতাইকালে হাতেনাতে আটক-২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে ডা’কাতি মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

লক্ষ্মীপুরে ডা’কাতি মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

জান্নাত লাভের কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

পুঠিয়ায় মুক্তিযোদ্ধার বাসায় অ’স্ত্র ঠেকিয়ে ডা’কাতি

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

রাজশাহীতে সাংবাদিকদের নামে মি*থ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার