crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে ২২ মামলার আসামি শীর্ষ স*ন্ত্রাসী মামুন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

ছবি: শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার সহযোগী

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম। অভিযানের সময় মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অ*স্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়।

আটক শীর্ষ স*ন্ত্রাসী মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। অপরজন আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।

দাউদকান্দি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শীর্ষ স*ন্ত্রাসী ও মাদক সম্রাট মামুনের বিরুদ্ধে হ*ত্যা, ডা*কাতি, মাদক ও অ*পহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনের বেলায় মানুষ অ*পহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এছাড়া তিনি প্রকাশ্যে ই*য়াবা, ফে*ন্সিডিল, মদ বিক্রি করতেন এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে জানা গেছে।

মডেল থানা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, ‘আটকের পর শীর্ষ স*ন্ত্রাসী ও মাদক সম্রাট মামুন ও তার সহযোগীকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে অ*স্ত্র ও
মাদক আইনে মামলার পর আজ বুধবার তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যে যার ইচ্ছেমতো ভোট দেবে, কেউ বাধা দিতে পারবে না ; শেখ হাসিনা

জামালপুরে নদী,খাল,বিল ও জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনাসভা

নীলফামারীতে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ

নীলফামারীতে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ

মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের আ’লীগ সভাপতি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো দুই থেকে তিন দিন

উপজেলা চেয়ারম্যানসহ নীফামারীতে করোনায় আক্রান্ত আরও ৮ জন,মোট আক্রান্ত ২৮৭

‘কুমিল্লায় পুলিশের সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে’: নবাগত এসপি

পাবনায় নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার হল স্কুলছাত্রী স্বর্ণা

সন্তানের জন্য দুধ চুরি, টাকা দিলেন পুলিশ কর্মকর্তা !