crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় প্রাইভেটকারসহ মা’দকের বিশাল চালান আ’টক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিলঃ

কুমিল্লার হোমনায় পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি মো. সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।

আজ শনিবার সিনাইয়া-পাড়ারবন্দ রাস্তা থেকে প্রাইভেটকারসহ মাদকের এই চালানটি আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, হোমনা থানার বিশেষ অভিযান চলাকালে সিনাইয়া থেকে পাড়ারবন্দগামী রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। হঠাৎ একটি প্রাইভেটকার দূর থেকে ব্যাক গিয়ারে পিছন দিকে চলা শুরু করে। পুলিশ ধাওয়া করলে প্রায় ৫০০ মিটার ব্যাকে গিয়ে গাড়িটি হঠাৎ ছিটকে পড়ে। এসময় দু’জন আসামী গাড়ি থেকে নেমে গ্রামের ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী পিছনে ধাওয়া করলেও আসামি গ্রেফতার করতে সক্ষম হয় নি। পরবর্তীতে গাড়ির ভিতর থেকে ১৫ হাজার ৬শ’ পিস ই’য়াবা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

হোমনা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘হোমনাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এসপি স্যারের সার্বিক দিক নির্দেশনায় হোমনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আজ হোমনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করে। এসময় আসামিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, হোমনা থানা পুলিশ মাদক উদ্ধারে বিশেষ কৃতিত্বের জন্য সম্প্রতি আইজিপি’র দেয়া পুরস্কারও পেয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

‘বঙ্গবন্ধুর ভাষণ যারা নিষিদ্ধ করেছিল তারাও এখন ৭ মার্চ পালন করে’: প্রধানমন্ত্রী

ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তার বিদায় ও নবাগত কর্মকর্তার বরণ অনুষ্ঠান সম্পন্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই

যাদের সঙ্গে বন্ধুত্ব করা ইসলামে নিষিদ্ধ

ডিমলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

পঞ্চগড়ে  বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম নুরু-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক মো. মোকাররম হোসেন ভূঞার পিতার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত 

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার