crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি : “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন , কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ এর ওপর চিত্রাঙ্কন ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ এর ওপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুর রসুল, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন, মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভিপি নুর ও তার সহযোগীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম ,গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন

হোমনায় হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গু*লিবর্ষণের ঘটনায় দিনাজপুর জেলার সকল সীমান্তে ৪২ বিজিবি’র রেড অ্যালার্ট জারি

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

আদিতমারীর দূর্গাপুর  সীমান্তে গুলিবিদ্ধ লিটন চিকিৎসাধীন অবস্থায়, ভারতে মারা গেছে

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

পৃথিবী ছাড়লেন খ্যাতিমান সাংবাদিক আজম জহিরুল ইসলাম

পঞ্চগড়ে আরও ৪ ক’ঙ্কাল চু’রির অভিযোগ

পঞ্চগড়ে আরও ৪ ক’ঙ্কাল চু’রির অভিযোগ