crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিন জনের ১ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ড্রেজার দিয়ে জলাশয় হতে বাণিজ্যিক ও অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করায় তিন জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । আজ বুধবার উপজেলার চান্দেরচর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া এ রায় দেন ।
এ সময় ড্রেজারে মালিক মৃত মাঞ্জু মিয়ার ছেলে আবদুর রব মোল্লাকে ৫০ হাজার টাকা, মৃত মোক্তার হোসেন মোল্লার ছেলে আবু তাহেরকে ২৫ হাজার টাকা ও মৃত নায়েব আলীর ছেলে মোশারফ হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । পলাতক ড্রেজার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া বলেন, ড্রেজার দিয়ে জলাশয় হতে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করায় তিন জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে ইউপি সদস্যের ৫০ হাজার টাকা জ’রিমানা 

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল চাল জব্দ

সরিষাবাড়ীতে সাবেক এম.পি আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালিত

পঞ্চগড়ে  বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম নুরু-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ডোমারে তহবিল গঠন ও ভিশনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

জামালপুরে এডাবের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে আম ও তরমুজে আগুন, নিয়ন্ত্রণহীন বাজারে নেই কোনো দামাদামি !

ডোমারে মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবা গ্রেফতার!