crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাকে হ*ত্যা করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহিদ সেনাদের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করা হয়। দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল এই দিনে। একইসঙ্গে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছেন দেশের জনগণ।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি। অতীতের মতো দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাও দায়িত্ব। সবশেষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবার-পরিজনদের সমবেদনা জানান তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে প্রভাবশালীরা একের পর এক ঘের ও পুকুর কেটে চলেছেন, অবৈধ পুকুর খননে কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়া ও খালিয়াজুরী থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রংপুরে প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রংপুরে প্রতিবাদ সমাবেশ

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৫

দাউদকান্দিতে চাঁ’দাবাজির মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় নি’রাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী

মামলা থেকে অব্যাহতি চেয়ে রংপুরে ক্ষুদ্র চা ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে দুই সন্তানের জনকের লালসার শিকার কিশোরী, ৬ মাসের অন্তঃসত্ত্বা!

ঘরে থেকে নামাজ পড়তে বললেন : আহমদ শফী