crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুখবর পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ সকল জল্পনা-কল্পনার অবসানের পর সুখবর পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।  দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে তাদের সার্ভিসবুকে উচ্চতর শিক্ষাগত ডিগ্রি যুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণত চাকরিতে যোগদানকালে যে সব সার্টিফিকেট জমা দেন তা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয় এবং নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা/প্রশিক্ষণ অর্জন করলে তাও সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয়।  কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যোগদান করেছেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেছেন।  এছাড়াও অনেক শিক্ষক নৈশকালীন/খন্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন, কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয় নি।  কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে যদি কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে ওই যোগ্যতা/অভিজ্ঞতা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতার সনদসমুহ যাচাই করে সার্ভিসবুকে অন্তর্ভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এখন থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর সিটি মেয়রের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যকে গ্রেফতার

নীলফামারীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার পেলেন সদর থানার এসআই আরমান আলী

কোল্ড স্টোরেজ/ হিমাগার গেইটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪