crimepatrol24
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আহত-৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০১৯ ৪:৫৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে রতন মন্ডল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে বসন্তপুর গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রতন মন্ডল ওই গ্রামের রাহান মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল্ মেহেদি সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ে বসন্তপুর গ্রামের সেকেন্দার আলীর গাছের ডাল প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের ওপর পড়ে। বুধবার সকালে সেকেন্দার আলী গাছের ডাল কাটতে গেলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে সেকেন্দার আলীর সমর্থক রতনসহ ৬ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোকন মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি আটক

ব্রহ্মপুত্র নদ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

ইউনিলিভার বাংলাদেশে চাকরি

উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও জনপ্রিয়তায় শীর্ষে লক্ষ্মীপুর উত্তর হামছাদীর ইউপি চেয়ারম্যান নান্নু

পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিসি দিনাজপুর

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

পুঠিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সং’ঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ নি’হত-৫

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প