crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল: শিক্ষা মন্ত্রণালয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৫, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারে ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি দেওয়া হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ভুল করে তথ্যটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। পোস্টটি সরিয়েও নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেসবুক পেজে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারে ক্লাস চলবে।

এর মধ্যেই আজ ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড অ্যাকাউন্টে শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারে ক্লাস নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস -২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত- ৩

নাসিরনগরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

নীলফামারীতে প্রায় আড়াই লাখ টাকার কুড়িয়ে পাওয়া চেক মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সাচালক !

জগন্নাথপুরে ট্রাক্টরচাপায় নিহত ১ আহত ৪

জনগণকে উন্নত সেবা প্রদানের জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ আইজিপি’র

জামালপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় পুলিশের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিলেট প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

আখেরি মোনাজাতের মাধ্যমে নীলফামারীর ইজতেমা শেষ