crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লকডাউন: ঝিনাইদহের উপজেলা শহরেগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকেই শহরের আরাপপুর, পোস্ট অফিস মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শহরে চলাচলকারীদের তথ্য যাচাই করে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তবে ভিন্ন চিত্র উপজেলা শহরগুলোতে। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। খোলা হচ্ছে দোকানপাট।

শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা শহরের কবিরপুর, চৌরাস্তা মোড়, হলমার্কেট, হাজী মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের চলাচল বেড়েছে। মুদি দোকান থেকে শুরু করে পোশাকের দোকানও খুলতে দেখা গেছে। দোকানে একটি পাল্লা খোলা রেখে চলছে বেচ-কেন। রিক্সা, ভ্যান, মোটর সাইকেল যোগে চলাচল করছে মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে চোখে পড়েনি পুলিশের ভূমিকা। কোন মোড়ে পুলিশের কার্যকর ভূমিকা চোখে পড়েনি। ছিল না কোন চেকপোস্ট। সেই সাথে দেখা মেলেনি উপজেলা প্রশাসনের কোন তৎপরতা। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার কথা থাকলেও কোথাও তা চোখে পড়েনি। উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে মাঠে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, সকাল থেকে বের হইনি। একটু পর বের হবো। দোকানা পাট খোলা হচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কী করার আছে বলেন, মানুষকেও তো একটু সচেতন হতে হবে। আমরা একটু পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

নীলফামারীতে দুঃস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

নীলফামারীতে দুঃস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

দীর্ঘ নয় বছরেও হত্যার বিচার হয়নি ঝিনাইদহের সাবেক চেয়ারম্যান শাহাজাহান সিরাজের

‘আমাকে কেউ অপহরণ করেনি’ আমি আমার স্বামীর কাছে আছি: এমপি কন্যা সোহেলী

কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শনে ঢাকার ডিসি

কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শনে ঢাকার ডিসি

দেবীগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ করলেন ইউপি সদস্য

দেবীগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ করলেন ইউপি সদস্য

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রধান অন্তরায় সরকারের আন্তরিকতা!

তেঁতুলিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় শিশুর `মৃত্যু’

রংপুরে এপিপি আসাদুল হক হত্যার রহস্য উদঘাটন, আটক ২