crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রমজান ও করোনা মহামারিতে ঝিনাইদহের ডালিয়া ফার্মের প্রতিদিন ফ্রি দুধ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২০ ৪:২১ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ শ্লোগানে ঝিনাইদহ সদর উপজেলায় মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের টেংরা মন্ডলের ছেলে নুর আলি মিয়া রমজানে গত ১৫ দিন ধরে গ্রামের ৯০টি পরিবারের মাঝে ৪০ থেকে ৫০ লিটার দুধ ফ্রী প্রদান করে আসছেন।

এবিষয়ে নুর আলি সাংবাদিকদের জানান, আমি খুব সাধারণ একজন মানুষ, মহামারি করোনার প্রভাবে আমি আমার গ্রামের ৮০ থেকে ৯০টি পরিবারের মাঝে ফ্রী দুধ প্রদান করছি। আসলে এই দেশের এই মহা বিপদে আমার ডালিয়া ডেইরি নামে ছোট্ট খামার থেকে দুধ প্রদানের মাধ্যমে গ্রামের অসহায়দের সামান্য সহযোগিতা করছি মাত্র। আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই, আসলে বেঁচে থাকলে অনেক কিছুই হয়তো পাবো জীবনে। আমার পক্ষ থেকে এই সামান্য দুধ মানুষের মাঝে বিতরণ করতে পেরে নিজেকে একটু ভাগ্যবান মনে করছি। আমি সব সময় গ্রামের অসহায় মানুষের পাশে থাকতে চাই। কারণ আমার পরিবারও খুব অভাবের মধ্যে বিরাজমান। ১০ বছর আগে ১টা গরু দিয়ে আমার ছোট্ট খামার শুরু করি। এখন আমার খামের ১৫টি গরু ও ৪০টি ভেড়া আছে।

গ্রাম জুড়ে প্রতিদিন আধা কেজি হিসেবে ৫০ লিটার দুধ ফ্রী বিতরণের বিষয়ে মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মেম্বার আতিয়ার রহমান সাংবাদিকদের জানায়, নুর আলি প্রকৃত একজন আওয়ামিলীগ কর্মী। সে মোতাবেক কখনো পায়নি সরকারি-বেসরকারি কোন প্রকার সুযোগ -সুবিধা। প্রচন্ড অভাবের কারণে নুর আলির একমাত্র শিক্ষিত ছেলে শাওনের চাকরি হয়নি। সরকারকে নুর আলীর পরিবারের প্রতি সদয় হতে আহবান জানান তিনি।

এ বিষয়ে নুর আলির সন্তান শাওন বলেন, দেশের এই ক্রান্তিকালে আমাদের পরিবার সামান্য দুধ প্রদান করতে পেরে সত্যিই ভাল লাগছে। সেই সাথে আমার বাবা এবং আমাদের পরিবার সবসময় আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে চেষ্টা করব। তিনি ভারাক্রান্ত হৃদয়ে সাংবাদিকদের বলেন, যদি সরকারিভাবে আমরা কোন প্রকার লোন বা সাহায্য সহযোগিতা পেতাম তাহলে আমাদের গরুর ফার্মটা অনেক বড় করতে পারতাম। তাহলে আমাদের ডালিয়া ডেইরি খামারে বেশ কয়েকজন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হতো। কৃষ্ণপুর গ্রামের নুর আলি মিয়ার এই মহৎ উদ্যোগকে এলাকার বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পূর্বাশা পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বিরল রোগে আক্রান্ত শিশু সার্থকের চিকিৎসার জন্য দরকার প্রায় ২৫ কোটি টাকা !

নিখোঁজ সংবাদ

কেএমপি’র অভিযানে মা’দকসহ গ্রেফতার ৭

কেএমপি’র অভিযানে মা’দকসহ গ্রেফতার ৭

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত

ডোমারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা

দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কা*টা মৃ*ত্যু*র র*হস্য উ*ন্মো*চন করলো পিবিআই

সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ