crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মীর আনিসুল হক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রংপুর আওয়ামীলীগের প্রবীণ নেতা, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কাউটস ব্যক্তিত্ব, সমবায়ী ও ক্রীড়া সংগঠক-শিক্ষক মীর আনিসুল হক পেয়ারা। সোমবার (৩১ মে) সকাল ১১ টায় মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠে জেলা এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ইলিয়াছ আহমেদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি প্রধান আবু বক্কর সিদ্দিক, স্কাউটস কমিশনার সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের মেহেদী হাসান রনি,মুক্তিযোদ্ধা সন্তান কমিটি রংপুর জেলার সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে তাকে মাহিগঞ্জ সরকারি কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। মীর আনিসুল হক পেয়ারা রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর । তিনি ৪ কন্যা ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নিউরোজিক্যাল সমস্যাসহ শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবিসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আপনার একটি ভোটই পারে তিতাসকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে : পারভেজ

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা

পর্দা কেনার দুর্নীতির কাছে বালিশ হেরে গেছে : ফখরুল

হোমনায় জনসচেতনতা বাড়াতে ওসি’র প্রচারণা

হোমনায় জনসচেতনতা বাড়াতে ওসি’র প্রচারণা

ঘোড়াঘাটে বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল

দাউদকান্দিতে সংসদসদস্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওয়াজ ও তার মেয়ের সাজা স্থগিত করলেন সুপ্রিমকোর্ট

শীতে কাঁপছে ঘোড়াঘাটসহ উত্তরাঞ্চল, শীতবস্ত্রের সরকারি বরাদ্দ অপ্রতুল, পাশে নেই বিত্তবানরা!

টিম হিসেবে কাজ করে স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করা হবে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র