crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে নারী কল্যাণ সমিতির মাস্ক, গ্লাভস ও শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৪, ২০২০ ৪:২০ পূর্বাহ্ণ


ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় গাড়িচালক, হেলপার, নরসুন্দর, রিক্সা-ভ্যান চালক, সবজি বিক্রেতাসহ বিভিন্ন পেশার দুই হাজার দরিদ্র মানুষের মাঝে মাস্ক, গ্লাভস ও ১৬০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মটুকপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডোমার নারী কল্যাণ সমিতির আয়োজনে ও পিস ফোরামের সহযোগিতায় উপকরণগুলো বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় পিস ফোরামের চেয়ারম্যান সারোয়ার ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফয়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডোমার নারী কল্যাণ সমিতির সভানেত্রী সেতারা রেজভী লাকি, পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম এন্দা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু প্রমুখ।
এদিকে বিকাল চারটায় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে দুই হাজার ৫০০ টি কেএন-৯৫ মাস্ক ও গ্লাভস এবং ১২০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
পিস ফোরামের চেয়ারম্যান সারোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, আজ উপকরণ বিতরণের উদ্বোধন করা হলো। গোটা জেলায় ১৫ হাজার কেএন-৯৫ মাস্ক ও গ্লাভস এবং ৬০০ নারী সংগঠককের মাঝে শাড়ি বিতরণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা’র কর্মসূচি

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত

কেএমপি’র অভিযানে মাদকসহ ১৪ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে সদ্যপুস্করিনী ইউনিয়নে ফেসবুক গ্রুপ ঐক্য পরিষদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পীরগাছা থানা পুলিশের ক্লুলেস মামলার রহস্য উদঘাটন

ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা’মলায় নিহত ১

ঘুষের জন্য দূর্গাপুরে দিনমজুরের পা ভেঙে দেওয়া সেই এএসআই ক্লোজড

বাড়ানো হলো হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা

জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির

বিদায়ের প্রাক্কালেও হোমনা-মেঘনার মানুষের পাশে সার্কেল এএসপি মো. ফজলুল করিম