crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বক্স খাটে লুকিয়ে রাখা টিসিবির তেল উদ্ধার, আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২০ ৩:০৭ পূর্বাহ্ণ


মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভিতরে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় লাল মিয়া ও হানিফ নামে দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে টিসিবির ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটের ভিতরে রাখা টিসিবির ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১২৩৮ লিটার সয়াবিন তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এসময় বাসার মালিক হানিফ মিয়াকে (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উত্তম প্রসাদ পাঠক।
এদিকে সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা অনুসন্ধান করতে আটকদের সাথে নিয়ে রাতে আরও অভিযান চালানো হবে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।
সম্প্রতি প্রাণঘাতী করোনার প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু রংপুর নগরীর কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাটোরে মসজিদ দ’খলকে কেন্দ্র করে দুই গ্রুপের সং’ঘর্ষে ২০ জন আ’হত

ইংরজিতে ভালো করতে হলে এ বইটিই আপনার প্রয়োজন

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬

চলমান ‘কঠোর লকডাউন’ বা কঠোর বিধিনিষেধ বাড়ানো হতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

পঞ্চগড়ে মাকে হত্যার চার দিনের মাথায় ঘাতক ছেলে গ্রেফতার 

নাসিরনগরে স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হোমনা উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বায়োমেট্রিক হাজিরা জালিয়াতিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ

ডোমারে হাঁস পালন করে সফল দম্পতি

ডোমারে হাঁস পালন করে সফল দম্পতি