crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>

রংপুরে দায়িত্ব পালনকালে (ডিউটিরত অবস্থায়) আশরাফুল আলম (৪০) নামে এক পুলিশ কনস্টেবল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। রংপুুুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপিতে) কনস্টেবল পদে চাকরিতে ছিলেন আশরাফুল আলম। তিনি ২০০১ সালের জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মঙ্গলবার (২২ জুন) রাতে প্রতিদিনের মত দায়িত্ব পালনকালে নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় গাড়িতে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার পরিদর্শক (এসআই) মজনু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশরাফুল আলম রংপুুুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনায়। তার বাবা মরহুম হাজী আফজাল হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আবিদা সুলতানা আইরিন, এক ছেলে আরিফুজ্জামান উৎসকেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুলিশ বিভাগে শোকের ছায়া নেমেছে। আশরাফুল আলম এসএসসি পাস করে ২০০১ সালের ২ জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করে। তিনি শুরুতে ঢাকার গাজীপুরে অটো ডিজেল মেকানিক ফোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা, বান্দরবান পার্বত্য জেলা, রংপুুুর জেলা এবং ট্যুরিস্ট পুলিশে ছিলেন। তিনি ২০১৮ সালে রংপুুুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই রংপুরে তার প্রথম জানাজার নামাজ শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায় জানাজা শেষে সেখানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান রংপুুুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তার অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মিল মালিকের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগে এলাকাজুড়ে তোলপাড়!

রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্ত ২২ হাজার

ঘাটাইলে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

তিতাসে তীব্র লোডশেডিংয়ে নিদ্রাহীন মানুষ

দিঘলিয়ায় জেলা বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন, করিমন ও ইজিবাইক জব্দ

দাউদকান্দিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হু-ম-কি, ডাক্তারের বিরুদ্ধে জিডি

কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন