crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে আইনজীবীকে গলাকেটে হত্যা, আটক-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীর ধর্মদাস বারো আউলিয়া এলাকায় নিজ বাসা থেকে আসাদুল হক (৬২) নামে এক আইনজীবীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আসাদুল হক রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। এই ঘটনায় রতন নামে এক চোরকে আটক করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আইনজীবী আসাদুল হকের স্ত্রী সাবেরা রহমান শেফালি জানান, করোনার প্রার্দুভাবের কারণে ছোট মেয়ে অংকনকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। কিন্তু দুপুরে প্রতিবেশীর খবরের পর বাসায় এসে দেখি আমার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী সাবেরা রহমান আরও জানান, এর আগে আটককৃত রতন বাসায় চুরি করেছিল। গ্রাম্য সালিশের মাধ্যমে চুরির বিষয়টি সমাধান করা হয়। সেই রতন আমার স্বামীকে গলাকেটে হত্যা করেছে। আমি তার ফাঁসি দাবি করছি।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, রতন নামে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকান্ড এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ঘটনার পর রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জমির উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

নেত্রকোনার এসপিকে সাহসী ভূমিকার জন্য প্রশংসাপত্র প্রদান করল বাংলালিংক

পাবনায় অফিসের মধ্যে গলায় ফাঁস নিয়ে ঝাড়ুদারের আত্মহত্যা

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

নির্বাচনে এক সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না: ইসি সানাউল্লাহ

৩১ আগস্ট থেকে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন অস্ত্রশস্ত্র বহন ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞাঃ ডিএমপি

ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

অসুস্থ সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের পাশে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

ঝিনাইদহ শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জাতীয় শোকদিবস পালিত