crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে মাস্ক পরিধান না করায় ৮ জনের জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

 

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাস্ক পরিধান না করে রাস্তায় অবাধে চলাচল করার অপরাধে ৮ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০জুন)বিকেলে মধুপুর বাসস্ট্যাণ্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, চলতি বছরে টাঙ্গাইল জেলায় ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ  হলো স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করা। আর সে কারণে গত এক সপ্তাহে টাঙ্গাইল সদরসহ অনান্য উপজেলায় অধিক হারে করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই সাথে বেড়েছে মৃত্যু। তাই যারা স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করছে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মধুপুর পৌরশহরের বাসস্ট্যাণ্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ৮ জনকে ভিন্ন ভিন্ন অঙ্কে মোট ৩ হাজার ৪০০টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে তাদের মাঝে মাস্ক বিতরণসহ বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রশাসনিক সহযোগিতা করেন মধুপুর থানার এস আই আঃ হাই ও পুলিশ সদস্যগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় প্রাথমিকে ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডোমার পৌরসভায় ত্রাণের চাল বিতরণ

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ

দিনাজপুরে কয়েক কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্র*তারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু।

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ১০৩৩জন, মৃত্যু ১৭জন

পেকুয়ায় আগুনে পুড়ে ছয় দোকান ও একটি বাসা ভস্মীভূত

পেকুয়ায় আগুনে পুড়ে ছয় দোকান ও একটি বাসা ভস্মীভূত

হোমনায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ