crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিতু হত্যা মামলায় নতুন দুই আসামি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ
মিতু হত্যা মামলায় নতুন দুই আসামি গ্রেফতার

 

বাবুল আক্তার ও স্ত্রী মিতু। ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক>> চট্টগ্রাম জিইসি মোড়ে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ নতুন করে আরও দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন মো. ওয়াসিম ও মো. আনোয়ার।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবেদনে রোববার (১৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান শুনানি শেষে এই আদেশ দেন।

২০১৬ সালে মিতু হত্যাকাণ্ডের পর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরিচ্যুত করা হলো।

মিতু হত্যাকাণ্ডের কিছুদিন পর মো. ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বলেন, কামরুল শিকদার ওরফে মুসার নেতৃত্বে হত্যাকাণ্ডে তারা সাত-আটজন অংশ নেন। বাবুল চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় মুসা তাঁর ঘনিষ্ঠ সোর্স হিসেবে কাজ করতেন। তার খোঁজ পায়নি পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, শুনানি শেষে আদালত এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা দুই আসামিকে নতুন মামলায় গ্রেফতার দেখান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর লকডাউন বাস্তবায়নে কঠোর জেলা প্রশাসন , বিভিন্ন স্থানে জরিমানা

ডোমারে ৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

করোনা টেস্ট ফি বাতিলের দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজনে’র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৫

সাঁথিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১

আগামী নির্বাচন সংবিধান মেনে হবে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন সংবিধান মেনে হবে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

অবশেষে ৪ বছর পর হরিনাকুন্ডুর আনু হত্যার রহস্য উদঘাটন, সিআইডি’র অভিযানে কিলিং মিশনের ৩ সদস্য গ্রেফতার

বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে যে শপথ করাবেন প্রধানমন্ত্রী

জামালপুরে জেএসডি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত