crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদকবিরোধী অভিযানে কটিয়াদীতে ২৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৯, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কটিয়াদী থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কটিয়াদী থানার একটি টিম ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানাধীন মানিকখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে আবু আসিন, আলী হোসেন ও লোকমান নামে তিনজনকে আটক করা হয়।

অভিযানকালে আটকদের কাছ থেকে মোট ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ থানায় সংরক্ষণ করা হয়েছে এবং আটক আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাগুড়ায় আ’লীগকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

পাইকগাছায় হাতকড়াসহ আসামি পা’লানোর ঘটনায় এএসআই ক্লোজড

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

রংপুরে লকডাউনের প্রথম দিনে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

আলফাডাঙ্গায় বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগে ছেলে গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫

চিলাহাটিতে জাপা’র নেতা গোলাপ প্রধান এর দাফন সম্পন্ন