crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুর থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩১, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ

 

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ ‘সকলে মাস্ক পরি ও করোনার টিকা গ্রহণ করি’’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামালের নির্দেশনায় করোনা প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মধুপুর থানার অফিসারগণ উপজেলার বিভিন্ন মসজিদে করোনা প্রতিরোধমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার(৩০ জুলাই) মধুপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল, মধুপুর থানা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং খুতবার পূর্বে মসজিদে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় বক্তব্য প্রদান করেন। চলমান করোনার বর্তমান লকডাউনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে বলা হয়, ঘর থেকে বের হবেন না, হাট বাজার বা চায়ের দোকানে আড্ডা দিবেন না। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, হ্যান্ডশেক বা কাছাকাছি আসা থেকে বিরত থাকুন ও ভিড় এড়িয়ে চলুন। সেই সাথে সমাজে শৃঙ্খলা ফেরাতে আরও বলা হয়, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না। অতি প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দেন। করোনায় নিরাপদ জনস্বাস্থ্যের বিষয়ে বলা হয়, সকলেই মাস্ক পরুন, বারবার সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন, সাধ্যমত সতেজ ফলমূল পুষ্টিকর খাবার খান ও প্রচুর পানি পান করুন। মসজিদভিত্তিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৩০) জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলায় থানা পুলিশ ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশের মাধ্যমে চলমান কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের কতিপয় মসজিদে বাদ জুম্মা মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামালের নেতৃত্বে চালানো মসজিদভিত্তিক পুলিশিং কার্যক্রমে অংশ নেয় মধুপুর থানার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে প্রতিবন্ধীর দায়ভার নিলেন পুলিশ সুপার হাসানুুজ্জামান

পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পরোয়ানাভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে: সেনাসদর

তিতাসে ‘নবধারা’সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সং’ঘর্ষে দম্পতি নি’হত

সন্ধ্যার পর ছাত্রদের বাইরে আড্ডা ও অমার্জিত চুল কাটা বন্ধ করতে হবে : কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত- ১

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত- ১

ঝিনাইদহে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

সরিষাবাড়ীতে কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে ইউএনও শিহাব উদ্দিন আহমদ