crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সন্ধ্যার পর ছাত্রদের বাইরে আড্ডা ও অমার্জিত চুল কাটা বন্ধ করতে হবে : কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
স্কুল, কলেজ চলাকালীন ছাত্ররা ক্যাম্পাসের বাইরে আড্ডা বা সন্ধ্যার পরেও কোথাও আড্ডা না দিতে সেদিকে নজর রাখতে হবে। এছাড়াও ছাত্ররা মার্জিতভাবে চুলের কাটিং তা দেখভাল করা প্রয়োজন। এ সকল বিষয়টি দেখভালের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সকল বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে নির্দ্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।

সভায় প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, সদ্য যোগদানকৃত ওসিকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার কর্মকান্ডে জনপ্রতিনিধিসহ সকলকে সহযোগিতা দিতে হবে।

ইউএনও সবর্ণা রানী সাহা বলেন, বর্তমানে বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি শহরে যানজট ও মাদক প্রতিরোধে নতুন নতুন পদক্ষেপ নিবেন বলে জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসায়েন সাফায়েত, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ ও ইলিয়াস রহমান মিঠু সহ উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপা পৌরসভায় পৌনে এক কোটি টাকার রাস্তার কাজে অনিয়মের আভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

শৈলকুপা পৌরসভায় পৌনে এক কোটি টাকার রাস্তার কাজে অনিয়মের আভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

নেত্রকোনার মদনে ৬ কি.মি. সড়কে ১১টি সেতুর সংস্কার না হাওয়ায় দু’র্ভোগে লক্ষাধিক মানুষ

নেত্রকোনার মদনে ৬ কি.মি. সড়কে ১১টি সেতুর সংস্কার না হাওয়ায় দু’র্ভোগে লক্ষাধিক মানুষ

রংপুরে তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ‘বনপা’ জেলা শাখার দোয়া মাহফিল

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন

ডোমারে বেগম রোকেয়া দিবস পালিত

জামালপুরে ব্র্যাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোমনায় একই ঘর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার, রহস্যে ঘেরা হ’ত্যাকাণ্ড

দেশের ১৮ কোটি মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়ানোর বিকল্প নেই