crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী।

আজ শনিবার, মোহাম্মদ আনোয়ার হোসেন,বিপি নং-৭৯১০১২৬৮০৮,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),অতিঃ দায়িত্বে মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড(৭৪), পিতা-মৃত: মসতম আরনল্ড, বর্তমান ঠিকানা-হোল্ডিং নং-২২, সোনাডাঙ্গা মাদ্রাসা রোড (লাভলু সাহেবের বাড়ী), থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী। উক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড বাংলাদেশি নাগরিক হালিমা বেগম (৪৮), পিতা-মৃত: ছামাদ আলী শেখ, সাং-পেড়িখালী, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ ১৯ বছর যাবৎ স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন। বর্তমানে তিনি শারিরীকভাবে অসুস্থ হয়ে অসহায়ভাবে জীবন যাপন করছেন মর্মে গত ২১ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি মাননীয় আইজিপি মহোদয়ের সহধর্মীনি ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জার দৃষ্টিগোচর হলে তিনি মি. ম্যালকম আরনল্ডের পাশে থেকে সার্বিক সহায়তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ মে ২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২:০৫ ঘটিকায় মাননীয় আইজিপি মহোদয়ের সহধর্মীনি ও পুনাক সভানেত্রী জীশান মীর্জা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড(৭৪) এর শারীরিক অবন্থাসহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন এবং আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পুনাক সভানেত্রী মি. ম্যালকম আরনল্ডকে নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশকে ভালোবেসে বসবাস করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত ভিডিও কনফারেন্সে আইজিপি’র সহধর্মিনীও পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা অসুস্থ অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড (৭৪) কে দেখতে তাঁর বর্তমান ঠিকানা সোনাডাঙ্গা মডেল থানাধীন হোল্ডিং নং-২২, সোনাডাঙ্গা মাদ্রাসা রোড লাভলু সাহেবের বাড়ীতে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং মি. ম্যালকম আরনল্ড এর আঁকা ০২ (দুই) টি চিত্রকর্ম (Painting) ক্রয় করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, পিপিএম-সেবা এবং অফিসার ইনচার্জ (সোনাডাঙ্গা মডেল থানা)  মোঃ মম্ তাজুল হক।

উল্লেখ্য যে, গত ১১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় মাননীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান অসুস্থ অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড (৭৪) কে দেখতে তাঁর বর্তমান ঠিকানা সোনাডাঙ্গা মডেল থানাধীন হোল্ডিং নং-২২, সোনাডাঙ্গা মাদ্রাসা রোড লাভলু সাহেবের বাড়ীতে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী এক মাসের সকল ঔষধ প্রদান করেন ও একটি চিত্রকর্ম (Painting) ক্রয় করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

হোমনায় এমপি’র নামে মিথ্যাচার ও ইউএনও’র নামে ব্যানার টাঙিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আ’লীগ ও সহযোগী সংগঠনের পাল্টা সংবাদ সম্মেলন

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

ঝিনাইদহে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রংপুরে মুখ দিয়ে লিখে জিপিএ ৪.৫৮ পেয়েছেন উজ্জ্বল

রংপুরে মুখ দিয়ে লিখে জিপিএ ৪.৫৮ পেয়েছেন উজ্জ্বল

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে টাঙানো হচ্ছে জাতির পিতার ছবি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার