crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক দুই সিনিয়র সচিবের রিমাণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
পৃথক দুই হ’ত্যা মামলায় গ্রেফতার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে তিন দিনের রিমাণ্ডে পাঠিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ২৫ অক্টোবর, ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এ রিমাণ্ড আদেশ দেন। তাদের মধ্যে হেলালুদ্দীনকে চার দিন ও মোস্তফা কামালকে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হা’মলা ও মকবুল নামের বিএনপির এক কর্মীকে হ’ত্যার মামলায় হেলালুদ্দীনকে ১০ দিন রিমাণ্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমাণ্ডের আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে হেলালুদ্দীনকে ৪ দিনের রিমাণ্ডে পাঠান আদালত।

এর আগে হেলালুদ্দীনকে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।হেলালুদ্দীন আহমদ ২০১৯ সালে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগ দেন। পরে গত ২০২০ সালে একই বিভাগে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।

হেলালুদ্দীনকে গ্রেফতার দেখানো মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভা’ঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হা’মলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গু’লিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

অন্যদিকে গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হ’ত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে। তাকে আদালতে হাজির করে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করে পুলিশ।আসামিপক্ষ থেকে রিমাণ্ডের আবেদন বাতিল করে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে মোস্তফা কামাল উদ্দীনকে ৩ দিনের রিমাণ্ডে পাঠান।

এর আগে মোস্তাফা কামালকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হ’ত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি

মরহুম অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর প্রাথমিক কাজ শুরু

ডিমলায় তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

লালমনিরহাটে দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে সব্জির

আল ফরিদ “পেশায় সার্জেন্ট, নেশায় অদম্য লেখক”

আল ফরিদ “পেশায় সার্জেন্ট, নেশায় অদম্য লেখক”

কালীগঞ্জের চানাচুর তৈরীর কারখানায় আগুন, সব মালামাল ভস্মীভূত

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত