crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১১, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
‘১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’

বুধবার (১১ জুন) লন্ডনে চ্যাথাম হাউজে ‘এক নীতি সংলাপে’ মূল বক্তা হিসেবে অংশ নিয়ে একথা বলেন প্রধান ‍উপদেষ্টা।

এর আগে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সফরের দ্বিতীয় দিনে লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

এরপর সকাল ১০টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিজ বাজপাই।

পরে বেলা ১১টায় অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে অংশ নেন এক নীতি সংলাপে। চ্যাথাম হাউসের মূল হল কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

চকরিয়ায় করোনায় কেড়ে নিল মিনার প্রাণ

ডোমারে উপজেলা চেয়ারম্যান নারী দলের ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাস্ক বিতরণ

রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বাবা-ছেলের মৃ’ত্যুর ঘটনায় প্রেমিকার বাবাসহ গ্রেফতার-৩

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ৩৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ, আতঙ্কিত এলাকাবাসী

হোমনায় মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কুমিল্লার ডিসি

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ