crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বগুড়ায় চা*পাতি ও নগদ টাকাসহ ৩ ছি*নতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
বগুড়া শহরের চকফরিদ কলোনির  সামনে থেকে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ মোছাঃ আম্বিয়া খাতুন এর ম্যানেজার মোঃ তারেক কে কতিপয় অজ্ঞাতনামা ছি*নতাইকারী উপর্যুপরি ছু*রিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ  ৯ লাখ ১৬ হাজার টাকা ছি*নতাই হয়। এ ঘটনায় বাদী অভিযোগ করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে  বগুড়া সদর থানার মামলা নং-৫৬, তাং-২২/১২/২০২৪ ধারা – ৩৯৪ দঃ বিঃ রজু হয়। উক্ত বিষয়ে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ডিবির একটি  টিম শহরের কলোনি বটতলা এলাকায় উক্ত ছি*নতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২) পিতা আজিজ শেখ, সাং লতিফপুর মধ্যপাড়া, শাহজাহানপুর,  তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষভাবে রাখা আনুমানিক ১৫ ইঞ্চি লম্বা ধা*রালো চা*পাতিসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ছি*নতাইয়ের সাথে জড়িত অপর দু’জন আসামী চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) ও একই উপজেলার শাহজাহানপুরের গণ্ডগ্রামের খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদকে সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ও তাদের নিকট থেকে ছি*নতাইকৃত নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হ*ত্যা, ছিনতাই এবং মারামারিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে।

প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অ*স্ত্র উদ্ধার, ছি*নতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। গ্রেফতার আসামি আরিফ শেখের বিরুদ্ধে অ*স্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে  ওয়াকিটকি এবং হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশ গ্রেফতার

ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো জিয়াউল আহসানকে

ধোপাডাঙ্গায় কারীমিয়া কওমী পূর্ব বজরা হলদিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঘোড়াঘাটে ফে’ন্সিডিলসহ নারী মা’দক ব্যবসায়ী গ্রেফতার

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

হোমনায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

কদমতলীতে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর দেওয়ান

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

দিঘলিয়া প্রেসক্লাবের  সভা অনুষ্ঠিত