crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
কোটা সংস্কার আন্দোলনে চলা প্রতিটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কোন প্রক্রিয়ায় বিচার করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘আন্দোলনে আহতদের সহায়তা দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ডেকে যমুনায় একদিন বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’

তিনি বলেন, ‘ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপ-প্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া হয়রানিমূলক মামলাগুলো কীভাবে বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতালে তালা লাগিয়ে দিলেন ইউএনও

পঞ্চগড়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের রিপনের গুলিবিদ্ধ লাশ সাভারে উদ্ধার

ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মাঠ দিবস

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিনাইদহে ৬ মৃত ব্যক্তিসহ ২০ জনের নামে ভুয়া ঋণ উত্তোলন

মহেশপুরে কিশোরকে কুপিয়ে জখম করল হোটেল মালিকের ছেলে

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

ঝিনাইদহে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

বিদেশে থেকেও নিয়মিত সরকারি বেতন তুলছেন পুঠিয়ার মাদ্রাসা শিক্ষক!