crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ একাংশ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি)।

অভিযানকালে বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন স্পষ্টভাবে জানায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যবৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্র*তারণা বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিত ও আরও জোরদার করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে সাড়ে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ

রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

রংপুরে বিএনপির বিক্ষোভ

কিশোরগগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত

সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রচেষ্টায় উন্নয়ন হচ্ছে জামালপুরের

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে ফ্রি ব্ল্যাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রীণ সিগনাল ছিল’, মূল সমন্বয়কারী তাপস : তদন্ত কমিশন