crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাকুন্দিয়ায় পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি (ময়মনসিংহ) :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মো. ফোরকান (১৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া বাজারের ঢালে আতহার আলীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ফোরকান জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের মো. আবুল এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ দিন আগে মো. আবুল তার দুই ছেলে মিজান (২৭) ও ফোরকান কে নিয়ে কাজের সন্ধানে করিমগঞ্জের বাড়ি থেকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় গিয়েছিলেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সবাই একসাথে কাজে বের হলেও রাতে ফোরকান ফিরেনি।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাঙ্গালিয়া বাজারের ঢালে আতহার আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।

লাশ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন শেষে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, ‘ (শনিবার) কোনো এক সময়ে ওই পুকুরে গোসল করতে গিয়ে ফোরকানের মৃত্যু হয়।

তার শরীরের একপাশ ঝলসানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়ে হয়ে থাকতে পারে।

ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ

সরাইলে প্রাইভেটকারে করে গরু চুরি, আটক১

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পঞ্চগড়ের এসপি

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ

প্রয়োজন ছাড়া ঢাকামুখী না হওয়ার নির্দেশঃ নৌ প্রতিমন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে কৃষক খুন

ওএসডি হলেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন