crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চট্টগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলে খু’ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
চট্টগ্রামে বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই প্রতিবেশীর সংঘর্ষে এক মা ও তার ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, হোসনে আরা বেগম ও তার ছেলে মো. পারভেজ।

এ ঘটনায় নিহত হোসনে আরা বেগমের আরো দুই ছেলে মো. আরজ ও মো. সিফাত আ’হত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চলছিল। রাস্তায় গাড়ি চলাচল করলে বাড়ির দেয়ালে লাগে, এ অজুহাতে হোসনে আরার পরিবার ওই রাস্তায় গাড়ি চলাচল না করার জন্য পিলার বসানোর চেষ্টা করে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে আপত্তি জানালে গত ৫ এপ্রিল একবার দুই পক্ষের মধ্যে মা’রামারি হয়। বিষয়টি নিয়ে হোসনে আরা থানায় একটি মামলাও করেছিলেন। মামলার পর আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিল বলে জানা যায়।

ওসি দুলাল মাহমুদ বলেন, ‘রাস্তা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় সং’ঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে হোসনে আরাসহ কয়েকজন আ’হত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসনে আরা ও তার ছেলে পারভেজকে মৃত ঘোষণা করেন।’ প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ঘোড়াঘাটে যুবদলের ৪৬তম প্রষ্ঠিাষ্ঠাবার্ষিকী পালিত

করোনা: ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১০১৬

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

ডোমারে সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ডোমারে সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ফের বাংলা সিনেমায় মুনমুন

কেএমপির অভিযানে মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাংবাদিক নাদিম হ’ত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

নীলফামারীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার পেলেন সদর থানার এসআই আরমান আলী