crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২০ ১:২৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃপঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জনের কার্যালয় এ সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।সভায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি জেলা স্বাস্থ্য বিভাগ বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা শনাক্তে মেডিকেল টিম স্থাপন করেছেন। সেখানে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে মেডিকেল ক্যাম্পে যাতায়াতকারীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এখন থেকে ট্রাক চালক ও সাহায্যকারীরও শরীরের অস্বাভাবিক তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। তিনি আরো জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চতুর্থ তলায় পাঁচটি কক্ষে মোট ১০টি আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। কোন যাতায়াতকারীকে সন্দেহজনক মনে হলে সেখান থেকে তাদের ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে। সমস্যা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তোহিদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১জনের কারাদন্ড, উত্তোলন যন্ত্র ধ্বংস

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ঝিনাইদহে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ প্রতিনিয়ত জনসচেতনতায় কাজ করছেন

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক-১

ডোমারে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

ডোমারে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

পুঠিয়া থানা পুলিশ কাজে ফেরায় ছাত্রদলের অভিনন্দন

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার