crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় রমজান আলী (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ফুঁলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রমজান আলী বোদা সদর ইউনিয়নের শন্তরাপুকুরী এলাকার সরতুল্লাহর ছেলে। সে বেংহাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার।
স্থানীয় ও পুলিশ জানায়, দুপুরে শন্তরাপুকুরী ফুলতলা এলাকায় রহমানের ভাটা থেকে ইট তৈরিতে ব্যবহৃত মাটি বহন করছিলো একটি ট্রাক্টর।এদিকে ওই ট্রাক্টরের পেছন দিয়ে রমজান যাওয়ার সময় হঠাৎ ট্রাক্টরটি পিছনে ব্যাক দিলে তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাক্টরের চাপায় ওই পথচারীর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে আদম বেপারী টিটোর খপ্পরে পড়ে আনোয়ারের আত্মহত্যা

শৈলকুপায় অসদোপায় অবলম্বনের দায়ে জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

শৈলকুপায় অসদোপায় অবলম্বনের দায়ে জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

হোমনায় করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা পোষণকারী শিশুকে গাড়িতে চড়ালেন এএসপি ফজলুল করিম

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে সৃজনী বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ

পদোন্নতি আছে,পদায়ন নেই ২৩০ পুলিশ সুপারের

ডোমারে বর্ডারগার্ড পরিচয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণার দায়ে ৫জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহ ডাকবাংলা বাজারে গাঁজাসহ আটক ২

রংপুরে দুই সাংবাদিকের হা’মলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও 

এসডিএফ’র চেয়ারম্যান হলেন শেরপুরের কৃতী সন্তান আব্দুস সামাদ