crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

 

‎মোঃ আল আমিন, ‎কিশোরগঞ্জ থেকে।।
‎শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্নভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, মণ্ডপের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎জেলা প্রশাসক পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার (সদর) মো. কামরুল হাসান মারুফ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে এতিমখানার ক্যাপিটেশন ফাণ্ডের টাকা আত্মসাতের অভিযোগ

এনসিটিবি ও ৫ শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

নীলফামারীতে ১৫৬৪ শিশু পাচ্ছে গুড নেইবারসের দেওয়া স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ

আরপিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাঠ্যপুস্তকে জলবায়ু বিপর্যয় সম্পর্কিত বিষয়গুলো অর্ন্তভূক্ত করার দাবি

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

দেশবিরোধী অ’পতৎপরতার বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল

দেশবিরোধী অ’পতৎপরতার বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল